গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata সংশোধনী বাতিলের দাবিতে পথে ট্রান্সজেন্ডাররা

    সংশোধনী বাতিলের দাবিতে পথে ট্রান্সজেন্ডাররা

    0
    18
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ট্রান্সজেন্ডারদের অধিকার আইন ২০২৬-র সংশোধনী বাতিলের দাবিতে মিছিল হয়েছে কলকাতায়।

    পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন ট্রান্সজেন্ডারদের সংগঠন। নতুন বিলে। ২০১৯-র সংশোধিত রূপান্তরকামী সুরক্ষা আইনে কিছু সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে ট্রান্সজেন্ডার নাগরিক-র সংজ্ঞা থেকে স্ব-স্বীকৃত লিঙ্গ পরিচয় সম্পন্ন নাগরিকদের বাদ দেওয়া হবে। অর্থাৎ নিজের ইচ্ছায় আর নিজের লিঙ্গপরিচয় নির্ধারণ করা যাবে না। নতুন বিলে লিঙ্গ পরিচয় নির্ধারণের পদ্ধতি সংশোধন করা হচ্ছে। অভিযোগ নতুন বিলে ব্যক্তির নিজের লিঙ্গ নির্বাচনের অধিকার থাকবে না। ডাক্তারি বোর্ড তা করবে।

    তাতেই আপত্তি তুলে পথে নেমেছেন ট্রান্সজেন্ডাররা। তাঁদের বক্তব্য এমন আইন তাদের অধিকারকে হরণ করবে।