
হোয়াটসঅ্যাপে এখন থেকে অপরিচিত ভাষার মেসেজ অনুবাদ করতে আর আলাদা কোনো অ্যাপের প্রয়োজন হবে না। মেসেজিং অ্যাপে অ্যাড হয়েছে নতুন অনুবাদ ফিচার, যা ইউজারদের জন্য যোগাযোগকে আরও সহজ করে তুলবে।
বলা হচ্ছে,যদি কোনো মেসেজের ভাষা ইউজারের বোধগম্য না হয়, তাহলে সেটির ওপর লং প্রেস করতে হবে। এরপর স্ক্রিনে,ট্রান্সলেট অপশন দেখা যাবে। ওই অপশনে চাপ দিলে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। নির্বাচন করার পর মুহূর্তেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে। উল্লেখ্য,বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ইউজারের সংখ্যা ২০০ কোটিরও বেশি।বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগে অনেক সময় ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হয়। নতুন এই ফিচার সে সমস্যা দূর করবে বলে আশা করা হচ্ছে। ফলে এক দেশের মানুষ অন্য দেশের মানুষের পাঠানো বার্তাও সহজে বুঝতে পারবেন।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে সবার জন্য এই সুবিধা ইউজারের করা হচ্ছে। যাদের ফোনে অ্যাপটির লেটেস্ট ভার্সন ইনস্টল করা আছে, তারাই প্রথমে এই ফিচার পাবেন। এখনো ফিচারটি দেখা না গেলে অ্যাপটি আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।








