হোয়াটসঅ্যাপে যুক্ত অনুবাদ সুবিধা

0
81
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভিন্ন ভাষার বার্তা বুঝতে আর আলাদা অ্যাপ ব্যবহার করতে হবে না।জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন বিল্ট-ইন অনুবাদ সুবিধা। এই ফিচারের মাধ্যমে ইউজাররা সরাসরি চ্যাটের ভেতরেই অন্য ভাষার বার্তার অর্থ জানতে পারবেন।

এতে আন্তর্জাতিক যোগাযোগ,ব্যবসায়িক কথোপকথন এবং বিদেশ ভ্রমণের সময় ভাষাগত সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস,উভয় প্ল্যাটফর্মেই ধাপে ধাপে এই অনুবাদ সুবিধা চালু করা হচ্ছে। ইউজারদের জন্য আলাদা কোনো অ্যাপ বা জটিল সেটিংয়ের প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপের পরিচিত ইন্টারফেসের মধ্যেই অনুবাদ দেখানো হবে। ফলে শিক্ষার্থী, ভ্রমণকারী এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা পেশাজীবীরা সহজেই এ সুবিধা ব্যবহার করতে পারবেন।এই ফিচার ব্যবহার করতে হলে প্রথমে নিশ্চিত করতে হবে, স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ইনস্টল করা আছে।যেহেতু ফিচারটি পর্যায়ক্রমে চালু হচ্ছে, তাই নিয়মিত অ্যাপ আপডেট পাওয়া যাচ্ছে কি না তা দেখতে হবে।কোনো বার্তা অনুবাদ করতে চাইলে সংশ্লিষ্ট চ্যাট খুলে বার্তার ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এরপর অ্যান্ড্রয়েড ফোনে তিন ডট মেনুতে অথবা আইওএসে কনটেক্সট মেনুতে গিয়ে ,ট্রান্সলেট বা অনুবাদ অপশন নির্বাচন করতে হবে।

সঙ্গে সঙ্গে মূল বার্তার নিচে অনুবাদ করা লেখা দেখা যাবে।বর্তমানে এই অনুবাদ সুবিধায় একাধিক আন্তর্জাতিক ভাষা অ্যাড হয়েছে।প্রাথমিকভাবে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, জার্মান ও হিন্দিসহ বহুল ব্যবহৃত কয়েকটি ভাষা অনুবাদ করা যাচ্ছে।তবে অঞ্চলভেদে ভাষার তালিকায় কিছুটা পার্থক্য থাকতে পারে।