যানজটে আটকে পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি 

0
156
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পুণের পেট অঞ্চলে যানজটে আটকে পড়েছিলেন খোদ দেশের পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুনের পেট অঞ্চলে প্রকল্প সরেজমিনে দেখতে যাচ্ছিলেন নীতিন গড়কড়ি। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক হেমন্ত রোশন।
তবে গন্তব্যস্তলে পৌঁছনোর আগেই রাস্তায় প্রবল যানজটে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। দীর্ঘক্ষণ যানজটের জেরে সেখানে অপেক্ষা করার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই অবস্থায় গন্তব্যস্থলে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে ইউটার্ন নেন কেন্দ্রীয়মন্ত্রী।
যার জেরে শেষপর্যন্ত বাতিল হয় ওই অনুষ্ঠান। এদিকে সফর বাতিল হওয়ার পর স্থানীয় বিধায়ক হেমন্ত রোশন বলেছেন, এই যানজট রুখতে পরিকল্পনার কথা মন্ত্রীকে বানানো হয়েছে। উনি আশ্বাস দিয়েছেন পরে এই বিষয়টি বিস্তারিতভাবে অধ্যয়ন ও আলোচনা করবেন।