
ভ্রমণ পরিকল্পনা করতে এখন আর আলাদা গাইডবুক বা ভ্রমণ এজেন্সির দরকার পড়ে না। স্মার্টফোনে থাকা গুগল ম্যাপস বা,অ্যাপল ম্যাপস-ই যথেষ্ট। গন্তব্য খোঁজা,পছন্দের জায়গা সংরক্ষণ, রিভিউ দেখা,রেস্টুরেন্ট বুকিং করা থেকে শুরু করে জাতীয় উদ্যান ঘুরে দেখার রুট তৈরি সবই এখন ফোনের স্ক্রিনে সম্ভব। এখন প্রশ্ন হলো,কীভাবে ফোন দিয়েই পুরো ভ্রমণের ছক কষে ফেলা যায়।
প্রথমেই গন্তব্য চিনে নিন আগে।অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য গুগল ম্যাপস এবং আইওএস-এর জন্য অ্যাপল ম্যাপস-এ যে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা গন্তব্য খুঁজলে,প্লেস কার্ড নামে একটি তথ্যপত্র ভেসে ওঠে, যেখানে ঠিকানা, সময়সূচি, রিভিউসহ আরও অনেক কিছু থাকে।গুগল ম্যাপসের এক্সপ্লোর ট্যাবে ট্যাপ করলেই কাছে কোথায় কী আছে তা দেখা যায়।কোনো কোনো রেস্টুরেন্টে সরাসরি ওপেন টেবিল-এর মাধ্যমে বুকিংও করা যায়। প্রায় সব ক্ষেত্রেই থাকে স্ট্রিট ভিউ-এর ৩৬০ ডিগ্রি ছবি।অ্যাপল ম্যাপস-এ একইভাবে তথ্যপত্রে ফোন নম্বর, ওয়েবসাইটসহ নানা তথ্য থাকে। সেখানে আপনি নিজের নোটও সংরক্ষণ করতে পারেন। সার্চ বক্সে গিয়ে ফাইন্ড নিয়ারবাই অপশন ব্যবহার করে কাছাকাছি লোকেশন দেখা সম্ভব। এখানেও আছে,লুক এরাউন্ড নামে ৩৬০-ডিগ্রির ছবি দেখার সুযোগ।পছন্দের জায়গা বুকমার্ক করতে গুগল ম্যাপসে সেভ বোতাম বা অ্যাপল ম্যাপসে, প্লাস প্রেস করলেই।সেভ করা জায়গাগুলো গুগল ম্যাপস-এ ,ইউ ট্যাবের লিস্টস অংশে সংরক্ষিত থাকে, যেখানে ট্রাভেল প্ল্যানস নামের ডিফল্ট তালিকাও আছে। অ্যাপল ম্যাপসে এই জায়গাগুলো দেখা যাবে,ম্যাপস লাইব্রেরি-তে।এরপর,গাইড ও তালিকা তৈরি করুন।গুগল ও অ্যাপল উভয়ই নির্দিষ্ট এলাকা নিয়ে সাজানো গাইড সরবরাহ করে। গুগল ম্যাপসে,এক্সপ্লোর ট্যাব থেকে স্থানীয় গাইড দেখা যায়, আবার কন্ট্রিবিউট ট্যাবে গিয়ে নিজের গাইড তালিকাও বানানো যায়। অ্যাপল ম্যাপস-এ এক্সপ্লোর গাইডস বোতামে ট্যাপ করে পাওয়া যাবে বিভিন্ন ভ্রমণ পরামর্শ। এদিকে অনেকে ভ্রমণের জন্য স্ক্রিনশট নিয়ে রাখেন রিভিউ, ছবি বা লেখা। গুগল ম্যাপসের নতুন ফিচার স্ক্রিনশটস এখন সেই ছবিগুলো থেকেই বানিয়ে দিতে পারে ভ্রমণের পরিকল্পনা।
গুগল ম্যাপসে ইউ ট্যাবে গিয়ে,স্ক্রিনশটস অপশন পাবেন।একটি সংক্ষিপ্ত ভিডিও এবং অনুমতি নেওয়ার পর, পূর্বের স্ক্রিনশটগুলো অ্যাপে ইমপোর্ট করতে পারবেন। এরপর গুগলের জেমিনাই এআই সেই ছবিগুলো বিশ্লেষণ করে একটি তালিকা বানাবে যেখানে থাকবে লোকেশনের তথ্য, মানচিত্র ও নিজের নোট লেখার সুযোগ।আইওএস-এ ফিচারটি এখন চালু আছে, অ্যান্ড্রয়েডে আসবে খুব শিগগিরই।









