গিরিরাজের মস্তিষ্কের চিকিৎসা করুন মোদী : কল্যাণ 

0
268
ছবি সৌজন্যে : নিজস্ব
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের মস্তিষ্কের চিকিৎসা করানোর উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে পাল্টা বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে একের পর এক জঙ্গি যোগের সন্ধান পাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। রবিবার পাল্টা জবাবে নিজের বাড়িতে বসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, গিরিরাজ সিং চূড়ান্ত অপদার্থ একজন মন্ত্রী। কলকাতায় এসে গিরিরাজ সিং কলকাতায় সফরে কার বাড়িতে রয়েছেন তাঁর খোঁজ নেওয়া উচিত। সেই ব্যবসায়ীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে।জানিয়েছে,উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছে। আর বিএসএফ তাদের ধরতে ব্যর্থ হচ্ছে।সেখান থেকে অনুপ্রবেশকারীরা দিল্লি-সহ দেশের অন্যান্য প্রান্তে চলে যাচ্ছে তারা।
ফলে সীমান্ত দিয়ে যারা অনুপ্রবেশ বিএসএফের ব্যর্থতা, রাজ্য সরকারের নয়।তাই গিরিরাজ সিং তো যা ইচ্ছা তা বললেই হবে না। তাঁর চিকিৎসার প্রয়োজন। সুকান্ত মজুমদার নিজেই উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী।তিনিও ব্যর্থ।