
চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। দলের আসছে প্রিমিয়ার লিগ ম্যাচে তিনি খেলতে তৈরি বলেও জানিয়েছেন লিভারপুল কোচ আর্না স্লট। দারুণ এক উপলক্ষ সামনে রেখে অভিজ্ঞ ডিফেন্ডারের স্কোয়াডে ফেরা দলটির জন্য খুব ভালো খবর।রোববার ইপ্সউইচ টাউনের বিপক্ষে আর্সেনাল হেরে গেলে এবং তারপর লেস্টার সিটির মাঠে জিতলে লিভারপুলের ট্রফি জয় নিশ্চিত হয়ে যাবে।
এর আগে ইংলিশ ফুটবলারের ফেরার খবরটি জানিয়েছেন কোচ স্লট।বলেছেন,ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ম্যাচে ফিরতে কঠোর পরিশ্রম করেছে। সে যখনই মাঠে নামে তখনই প্রমাণ করে যে, সে কতটা ভালো ফুটবলার এবং তাঁদের লক্ষ্য অর্জনের চেষ্টায় ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড কতটা দলের সঙ্গে সম্পৃক্ত।
উল্লেখ্য,গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে দলের শেষ চার ম্যাচে খেলতে পারেননি ২৬ বছর বয়সী রাইট-ব্যাক অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
