গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment কৃতি স্যাননের বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি

    কৃতি স্যাননের বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি

    0
    131
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় অবস্থিত সান্ধু প্যালেস বিল্ডিংয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গভীর রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই বহুতলে অনুপ্রবেশ করে বলে অভিযোগ রয়েছে। এই বিল্ডিংয়ে বসবাস করেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন।

    এ ছাড়া অভিনেতা জাভেদ জাফরি ও ক্রিকেটার কে এল রাহুলও থাকেন সেই বাড়িতে।খবর অনুসারে, রাত প্রায় ১টা নাগাদ ওই ব্যক্তি লিফটে ঢুকে প্রথমে কয়েকটি বড় পাথর ভেতরে রেখে দেয়।এরপরই সিসিটিভি ক্যামেরার দিকে অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করে সে। এমনকি লিফটের মধ্যে দাঁড়িয়ে থেকেই নানা রকম অদ্ভুত আচরণ করতে দেখা যায় অভিযুক্তকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেসব দৃশ্য।বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা প্রথমে বিষয়টি টের পান এবং তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। পরে খার থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। জানা গিয়েছে, ওই ব্যক্তির মানসিক অবস্থা স্থির নয়। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর খার থানায় একটি এফআইআর দায়ের হয়েছে।বর্তমানে এই আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনার পর।

    বাসিন্দাদের অভিযোগ, বহুতলটি অত্যন্ত সুরক্ষিত হলেও কীভাবে একজন বহিরাগত এমন অনায়াসে ভিতরে প্রবেশ করল? সেটাই ভাবাচ্ছে। এর আগে, ২৬ মে অভিনেতা আদিত্য রায় কাপুরের বাড়িতেও এক মহিলা অনুপ্রবেশ করেছিলেন।আদিত্যর বাড়িতে ঢুকে পড়া ওই মহিলাকে ৪৭ বছর বয়সী গজালা সিদ্দিক বলে শনাক্ত করা গিয়েছে।