গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National পহেলগাঁও : দায় অস্বীকার রেজিস্ট্যান্স ফ্রন্টের

    পহেলগাঁও : দায় অস্বীকার রেজিস্ট্যান্স ফ্রন্টের

    0
    217
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পহেলগাঁওয়ের বৈসারন ভ্যালিতে জেহাদিদের গুলিতে ঝাঁজরা হয়ে যায় ২৫ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা।এরপর যখন গোটা বিশ্ব এই নারকীয় ঘটনার নিন্দা জানাচ্ছে তখনই এই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ।

    ঘটনার প্রতিবাদে পাঁচদিন ধরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে কাশ্মীরে। এই পরিস্থিতিতে আচমকাই পহেলগাঁও হামলার দায় অস্বীকার করেছে টিআরএফ।খবর, শনিবার হঠাৎই এক বিবৃতি দিয়ে টিআরএফ জানিয়েছে, পহেলগাঁওয়ের হামলায় রেজিস্ট্যান্স ফ্রন্টের কোনও যোগ নেই। টিআরএফ এর সঙ্গে যুক্ত নেই। টিআরএফকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় সেনা ঘাঁটি খুঁজে খুঁজে জেহাদিদের খতম করছে। বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে। অন্যদিকে, কাশ্মীরিরাও ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন। সব মিলিয়ে ভয় আর চাপেই ঘাড় থেকে নারকীয় হামলার দায় ঝেড়ে ফেলতে চাইছে লস্করের ছায়া সংগঠনটি।

     উল্লেখ্য,২০২৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রক সন্ত্রাসবাদ প্রচার, জঙ্গি নিয়োগ, অনুপ্রবেশ সহজতর করা এবং পাকিস্তান থেকে কাশ্মীরে অস্ত্র-মাদক পাচারের জন্য টিআরএফকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছিল।