
লস্কর-ই-তইবার সমর্থন ছাড়া পহেলগাঁওয়ে হামলা ঘটানো সম্ভব হয়, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রিপোর্টে ওই দাবি করা হয়েছে। পাশাপাশি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় দুবার স্বীকার করেছে টিআরএফ।
শুধু তাই নয়, জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ের ছবিও প্রকাশ করেছে ওই সংগঠন। নিষেধাজ্ঞা কমিটির পর্যবেক্ষক দলের রিপোর্টে বলা হয়েছে, পহেলগাঁও হামলার পরপরই তার দায় স্বীকার করে টিআরএফ। একবার নয়, দুবার তারা দায় স্বীকার করেছিল। যদিও হামলার দাবি টিআরএফ ২৬ এপ্রিল তা প্রত্যাহার করে নেয়। তারপরে ওই গোষ্ঠী আর কোনও মন্তব্য বা বিবৃতি দেয়নি। উল্লেখ্য, ২০১৯ এর টিআরএফের উত্থান। সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ হওয়ার পর লস্করের ছায়া সংগঠন হিসাবে ওঠে টিআরফ।
নয়াদিল্লির বক্তব্য, এদের মূল লক্ষ্য কাশ্মীরে স্থিতবস্থায় বিঘ্ন ঘটানো। তারজন্য নাশকতামূলক কাজকর্মের পুনর্বিন্যাস করার চেষ্টা শুরু করেছে ওই জঙ্গিগোষ্ঠী।





