গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ফ্রান্সের ফার্স্ট লেডিকে হয়রানি, বিচার শুরু ১০ জনের

    ফ্রান্সের ফার্স্ট লেডিকে হয়রানি, বিচার শুরু ১০ জনের

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স

    ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রো লিঙ্গ-পরিচয় নিয়ে অনলাইনে হয়রানির অভিযোগে প্যারিসে ১০ জনের বিচার শুরু হয়েছে।

    ফ্রান্স ও অন্যান্য দেশের কিছু মানুষ ফার্স্ট লেডির বিরুদ্ধে লিঙ্গ-পরিচয় নিয়ে যে অপ্রমাণিত অভিযোগ তুলেছে, তার প্রেক্ষাপটেই মামলাটির বিচার শুরু হয়েছে। গত জুলাইয়ে ম্যাক্রো দম্পতি আমেরিকায় একটি মানহানির মামলা করেছিলেন। ব্রিজিত ম্যাক্রো জন্মসূত্রে পুরুষ হিসেবে চিহ্নিত হওয়ার গুজব অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেই এই মামলা করা হয়েছে। এই অপ্রমাণিত অভিযোগের পাশাপাশি এ দম্পতির ২৪ বছরের বয়সের পার্থক্য নিয়েও দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। প্যারিসের একটি ফৌজদারি আদালতে মামলার ১০ আসামি সোমবার হাজিরা দিয়েছেন। তাঁদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী।

    তাঁদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। দোষী সাব্যস্ত হলে তাঁদের দুই বছরের কারাদণ্ড হতে পারে।