
জল জঙ্গল জমির অধিকারের লড়াইয়ে দেউচা পাঁচামিতে স্থানীয় আদিবাসীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ আদিবাসীদের আন্দোলন দমন করতে চাইছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসন অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর দাবি ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে বাইরে খবর না বেরোয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। যাতে বাইরের কেউ এলাকায় যেতে না পারে। শেষে শুভেন্দু অধিকারী লিখেছেন জল জঙ্গল জমির অধিকারের লড়াই আদিবাসীদের আন্দোলনের পাশে সবময় রয়েছেন।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা পাঁচামিতে কাজ শুরুর কথা ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তর কয়লা ব্লক।








