স্বামীজির ১৬৪ তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর 

0
100
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রাষ্ট্রীয় যুবদিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৬৪ তম জন্মদিবসে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি ভিডিওবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর এই দিন আমাদের নতুন অনুপ্রেরণা জোগায়। স্বামীজি যা দেশ ও সমাজকে দিয়েছে তা সমস্ত প্রজন্মকে অনুপ্রাণিত করে। সমস্ত প্রজন্মের পথপ্রদর্শক। সেই যুগে একমাত্র স্বামীজিই বলেছিলেন যে, নির্ভীক,সাহসী যুবকরাই সমাজের চালিকাশক্তি, যা সমাজকে এগিয়ে নিয়ে যাবে।

ওঁনার যুবশক্তির ওপর অগাধ আস্থা ছিল। এখন আমাদের তাঁর এই আস্থার পূর্ণমর্যাদা রাখতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় যুব দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।