বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা, রাস্তা খুঁড়ে শুভেন্দুকে বাধার অভিযোগ

0
96
ছবি সৌজন্যে : নিজস্ব
শুভেন্দু অধিকারীকে আটকাতে তণমূলের বিরুদ্ধে রাস্তা খুঁড়ে রাখার অভিযোগ উঠেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়ার জন্য তৃণমূল ইচ্ছে করে রাস্তা খুঁড়ে রেখেছে বলে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
বন্দে মাতরম-র সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ঠনঠনিয়া থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করে বিজেপি। মিছিল শেষে কলেজ স্কোয়ারে বঙ্কিমচন্দ্র-র মূর্তিতে মালা দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু যে রাস্তা দিয়ে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। অভিযোগ সেই রাস্তা ইচ্ছে করে খুঁড়ে দিয়েছে তৃণমূল। এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারে এসে পৌঁছলেও গ্রন্থাগারের গেট বন্ধ করে রাখার অভিযোগ তুলেছেন তিনি। তালা বন্ধ করে রাখা বঙ্কিমচন্দ্রের মূর্তি মালা দিতেও পারেননি বিরোধী দলনেতা। সেখান থেকেই আক্রমণ করে বলেছেন বাঙালি দেখুন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রকে কিভাবে অপমান করা হচ্ছে। ফাঁকা বুদ্ধিজীবী শুভাপ্রসন্ন, অপর্ণা সেন, কৌশিক সেনরা এসে দেখে যান রাস্তার কী পরিস্থিতি। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার পথে হোঁচট খেয়ে চোট পান তিনি। এরপরেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এভাবে তাঁকে আটকানো যাবে না। এই যাত্রাপথে কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গেও বচসায় জড়ায় বিজেপির কর্মী সমর্থকরা।
এদিকে চুঁচুড়াতে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে পদযাত্রা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্যজুড়ে বিজেপির কর্মী সমর্থকরা বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন করেছেন।