
পহেলগাঁও কাণ্ডের পর ভারতীয় বাহিনীর অপারেশন সিঁদুর-র সাফল্য উদযাপনে তিরঙ্গা যাত্রায় মেতে উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখাকে সম্মান ও সংহতি জানাতে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা সহযোগে তিরঙ্গা যাত্রা করেছেন সাধারণ মানুষ।
মিছিলে কাঁধে জাতীয় পতাকা নিয়ে হেঁটেছেন মহিলা-শিশু থেকে শুরু করে প্রবীণ ব্যক্তিরাও। এই মিছিল থেকেই দেশের জয়ধনী দিয়ে স্লোগান উঠেছে মুহুর্মুহু। এই অভিযানে বিশাল জনসমাবেশ, বাইক র্যালি, পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং অপারেশন সিন্দুর-র সাফল্য তুলে ধরার জন্য সচেতনতামূলক অনুষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে, শুধু পর্যটকদের, যে দেশ থেকেই মানুষ এখানে আসবেন তাঁদের সবাইকে স্বাগত। যে কোনও সমস্যায় আগে আমরা বুক চিতিয়ে দাঁড়াবেন।
কাশ্মীরের মাটিতে হওয়া তিরঙ্গা যাত্রা থেকে বার্তা দিলেন স্থানীয় মানুষ। পহেলগাঁওয়ের স্থানীয় পোনিওয়ালা অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল ওয়াহিদ ওয়ানি বলেছেন, এই তিরঙ্গা যাত্রা, পহেলগাঁওয়ে কাপুরুষের মতো নৃশংস হামলার জবাব। কাশ্মীর ভারতের অংশ। বাইট : স্থানীয় বাসিন্দা।
