সন্ত্রাসবাদের লাল পতাকার জায়গায় তিরঙ্গা : মোদী

0
111
ছবি সৌজন্যে : এক্স
ছত্তীশগড়ের বিভিন্ন জেলায় সন্ত্রাসবাদের লাল পতাকার জায়গা দখল করেছে ভারতের জাতীয় পতাকা। ছত্তীশগড়ের রায়পুরে এক অনুষ্ঠান থেকে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে ছত্তীশগড়ে একাধিক মাওবাদীরা অস্ত্রশস্ত্র সহ আত্মসমপর্ণ করেছে।
ছত্তীশগড়ে নকশালবাদের কারণে আদিবাসী সম্প্রদায়ের দুর্ভোগের প্রতি সংহতি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, যারা সংবিধান মেনে চলার এবং সামাজিক ন্যায়বিচারের কথা বলার দাবি করেন তারা তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আদিবাসীদের উপর অবিচার করেছেন। ছত্তীশগড়ের আদিবাসী সমাজ দেশের উন্নয়নে বিরাট অবদান রেখেছে। তিনি আনন্দিত যে ছত্তীশগড় নকশালবাদ এবং মাওবাদী সন্ত্রাসবাদের কবল থেকে নিজেদের মুক্ত করছে।
নকশালবাদের কারণে গত ৫৫ বছর ধরে যে দুর্ভোগ সহ্য করেছেন তা বেদনাদায়ক। যারা সংবিধান মেনে চলার ভান করে, যারা সামাজিক ন্যায়বিচারের নামে কুমিরের কান্না কাঁদে, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাদের প্রতি অবিচার করেছে।