
সাইকেল রাখাকে কেন্দ্র করে চোখ উপরে নেওয়ার ঘটনা ঘটেছে নিউ বারাকপুরে। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস।
নন্দী বিশ্বাস চোখে গুরুতর আঘাত নিয়ে আর জি করে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি চিকিৎসকরা জানিয়েছেন ওই চোখে আর নন্দী বিশ্বাস দেখতে পাবেন না। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় তার গলিতে ঢোকার মুখে সাইকেল রাখা ছিল তাই নিয়ে প্রতিবাদ করতে গেলে তখন স্থানীয় তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের থেকে বেরিয়ে এসে বেশ কয়েকজন নন্দী বিশ্বাসকে মারধর করে। তার চোখে গুরুতরভাবে আঘাত করে। ঘটনার পর পরিবারের অন্যরা বলতে গেলে তাদেরকেও বেধড়ক ভাবে মারধর করা হয়। পরবর্তীতে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ করতে গেলে ওই স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে হুমকি দেন।
গোটা ঘটনা বিলকান্দা ২ এর পঞ্চায়েত প্রধান দীপা পাইক অস্বীকার করেছেন। এই ঘটনায় নেই ব্যারাকপুর থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
