
মালদহের কালিয়াচকে তৃণমূল কর্মী হাসান শেখকে খুনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত সহ দ’জনকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। এনিয়ে গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে ৫।
কলকাতা পুলিশের এসটিএফ এবং তেলেঙ্গনা পুলিশের সহযোগিতায় এই দ’জনকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম আব্দুল আলিম এবং জাবিউল মোমিন। ১৪ জানুয়ারি হাসানের মাথায় ইটের বাড়ি মারতে দেখা গিয়েছিল তৃণমূল কর্মী এই আব্দুলকেই। তাকে সহযোগিতা করেছিল ছিল জাবিউল। ইট দিয়ে মারার ছবি ভাইরাল হয়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। উল্লেখ্য, ১৪ জানুয়ারি কালিয়াচকের নয়াবস্তি এলাকায় তৃণমূলের একটি অনুষ্ঠানে গুলি চলে বলে অভিযোগ। সেখানেই তৃণমূল কর্মী হাসানকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করেন তৃণমূল কর্মী আব্দুল সহ অন্যান্যরা।
সেই ঘটনায় আগেই আমির হামজা নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তার সূত্র ধরেই আগেই এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জাকির শেখকে গ্রেফতার করেছিল পুলিশ।
