
শনিবার ২ তৃণমূল নেতা শাসিয়েছিলেন, দিনহাটা হাসপাতালের সেই দুই ডাক্তারকেই শোকজ করেছেন সুপার। ঠিক সময়ে আউটডোরে না আসা এবং সঠিকভাবে রোগী পরিষেবা না দেওয়ার অভিযোগে অর্থোপেডিক চিকিৎসক দেবজিৎ ভৌমিক এবং জেনারেল ফিজিশিয়ান লতিফুল শেখকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন সুপার রঞ্জিত মণ্ডল।
শনিবার এই দুই চিকিৎসককেই হাসপাতালে ঢুকে শাসিয়েছিলেন দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান এবং তৃণমূল ব্লক সভাপতি। এদিকে শনিবারের শাসানির ঘটনায় দলীয় নেতাদের পাশে দাঁড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেছেন চেম্বারে বসে রোগী দেখেন ডাক্তাররা। আউটডোরে রোগীরা দাঁড়িয়ে থাকেন। চেম্বার শেষ হলে তখন আসেন। তাই যারা শনিবার হাসপাতালে গিয়েছিলেন তারা বিন্দুমাত্র অপরাধ করেননি। উদয়ন এদিকে হাসপাতালে ঢুকে তৃণমূল নেতাদের শাসানির প্রতিবাদে রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছেন অ্যাসোসিয়েন অফ হেলথ সার্ভিস ডক্টর্স। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপারের ভূমিকারও ক্ষোভপ্রকাশ করা।
চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের শাসানি থ্রেট কালচারের সামিল। দুই ডাক্তারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলে ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
