
উপনির্বাচনের জন্য থমকে রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক উন্নয়নের কাজ। এই পরিস্থিতিতে সমাধান সূত্র খুঁজতে শনিবার দিল্লিতে জাতীয় নির্বাচনে কমিশনের ফুল বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্যের শাসক দল।
সূত্রের খবর, প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন, সাংসদ কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকেত গোখলে। তৃণমূলের তরফে এক লিখিত বিবৃতি মারফত জানানো হয়েছে, আগামী ১৩ নভেম্বর, বুধবার রাজ্যের ছটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য এলাকার উন্নয়ন আটকে রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে দলের তরফে সময় চাওয়া হয়েছিল দিল্লির নির্বাচন কমিশনের কাছে। তাঁদের আবেদনে সাড়া দিয়ে শনিবার আলোচনায় বসবে কমিশনের ফুল বেঞ্চ।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে পারেন সুদীপ, ডেরেকরা।
ছবি সৌজন্যে : এক্স








