গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Top News উত্তরবঙ্গে বন্যায় কেন্দ্রের বঞ্চনা, ক্ষোভ তৃণমূলের

    উত্তরবঙ্গে বন্যায় কেন্দ্রের বঞ্চনা, ক্ষোভ তৃণমূলের

    0
    138
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    উত্তরবঙ্গে ত্রাণ এবং পুনর্গঠন নিয়ে কেন্দ্রকে আবারও আক্রমণ করেছে তৃণমূল। সাহায্য পাচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক বঞ্চিতই করে রাখা হয়েছে বাংলাকে।
    বন্যা, ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। ঘটেছে প্রাণহানি। অথচ নীরবে বসে রয়েছে কেন্দ্র। রাজ্যকে এক পয়সাও সাহায্য করছে না কেন্দ্র। অথচ বন্যার জন্য মহারাষ্ট্র, কর্ণাটকে প্রায় ২ হাজার কোটি টাকা সাহায্য পাঠিয়েছে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তৃণমূলের তরফে বলা হয়েছে কেন্দ্রীয় তহবিলকে প্রতিশোধের জন্য কাজে লাগাচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। এই বছর অন্য রাজ্যে এসডিআরএফের জন্য ১৩ হাজার কোটিরও বেশি পাঠিয়েছে কেন্দ্র। এনডিআরএফের জন্য ২ হাজার কোটিরও বেশি পাঠিয়েছে কেন্দ্র।
    অথচ সাহায্যের আওতা থেকে বাদ রাখা হয়েছে পশ্চিমবঙ্গকে। পুরোটাই আর্থিক ফাঁস তৈরি করার নিষ্ঠুর চেষ্টা বলে আক্রমণ করেছে তৃণমূল।