এসআইআর আতঙ্কে শিলিগুড়িতে মৃত্যুর অভিযোগ তৃণমূলের

0
572
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এবার শিলিগুড়িতে এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ তুলেছে তৃণমূল।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে মেয়ের এনুমারেশন ফর্ম না আসায়, ভোটার অলিকা থেকে নাম বাদ পড়তে পারে বলে আতঙ্কে ছিলেন শিলিগুড়ির আমবাড়ির বাসিন্দা ভুবনচন্দ্র রায়। বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান তিনি। শুক্রবার সকালে বড়ির পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ভুবনচন্দ্র-র দেহ। তৃণমূলের অভিযোগ বিজেপির তৈরি করা এসআইআর আতঙ্কে ভুবনচন্দ্র রায়কে এমন পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।
বিজেপির এসআইআর বাংলায় ভোটাধিকার নয়, মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে বলে আক্রমণ করেছে তৃণমূল।