
ফ্রিজ হওয়া ৩ অ্যাকাউন্ট প্রয়োজনে ব্যবহার করতে পারবে কালীঘাট তৃণমূল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় শর্ত দিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
তবে অ্যাকাউন্ট পরিচালনার ক্ষমতা আপাতত তাদের হাতে থাকছে না। একজন স্পেশাল অফিসার নিয়োগ করেছে আদালত। তিনিই আপাতত এই অ্যাকাউন্টগুলো পরিচালনা করবেন। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে বৃহস্পতিবার মামলার শুনানি ছিল। শুনানিতে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করেছে হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশে আদালত জানিয়েছে আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনিই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো পরিচালনা করবেন।
দলের দৈনন্দিন কাজ পরিচালনা জন্য ওই অ্যাকাউন্ট থেকে টাকা দিতে পারবেন স্পেশাল অফিসার। আইনি খরচও নিতে পারবে কালীঘাট তৃণমূল। ২১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।








