বাংলার সর্বনাশে তৃণমূল ও বিজেপি, সরব সুজন -অধীর

0
94
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলার সর্বনাশে সমানভাবে দায়ী বিজেপি ও তৃণমূল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
তিনি বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গকে বিভাজিত করার খেলায় নেমেছে, পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা। আর এতে মদত দিচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সুজনের মন্তব্য, বাংলার সংস্কৃতি, কৃষ্টি সহ সবকিছু ধ্বংস করতে নেমেছে দু’দলই। এদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেছেন, ভোট লুট থেকে রাজ্যে জীবিতকে মৃত এবং মৃতকে জীবিত করতে তৃণমূল কুখ্যাতি অর্জন করেছে। রাজ্যে ভোট হয় না, ভোটের নাম প্রহসন হয়। অর্রাজ্যে বিএলও-রা দু’দিকেই মার খাচ্ছেন।
একদিকে নির্বাচন কমিশনের চাপ অন্যদিকে, তৃণমূলের আতঙ্ক। আর যারফলে বিএলও-রা ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।