গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কেরল উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের 

    কেরল উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের 

    0
    155
    ছবি সৌজন্যে : এক্স
    এ বার বামশাসিত কেরলের উপনির্বাচনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের জন্য বিদায়ী বিধায়ক পিভি আনবরের নাম ঘোষণা করা হয়েছে। গত জানুয়ারি মাসে ওই নির্দল বিধায়ক তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন।
    আগামী ১৯ জুন নিলাম্বুর কেন্দ্রে ভোট। রবিবার তৃণমূল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, কেরলের উপনির্বাচনে প্রার্থী দিল তারা। ভোটযুদ্ধের জন্য আনবরকে আগাম শুভেচ্ছা জানিয়েছে তৃণমূল।
    রবিবারই নিলাম্বুর কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। ওই কেন্দ্রে আনবরের প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহন জর্জ। বামজোট প্রার্থী করেছে এম স্বরাজকে।