গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের গণনা পর্যবেক্ষক দেব-জুন, প্রাক্তন ডিজি রাজীবকেও

    তৃণমূলের গণনা পর্যবেক্ষক দেব-জুন, প্রাক্তন ডিজি রাজীবকেও

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    এবার তৃণমূলের গণনা পর্যবেক্ষক হচ্ছেন দেব, জুন মালিয়া, প্রাক্তন ডিজি রাজীব কুমারও। পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারকে ভোটগণনার দিন বিশেষ দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হয়েছে রাজীব কুমারকে। কার্যত রাজ্যজুড়ে তৃণমূলের সাংগঠনিক জেলা ধরে ধরে গণনা পর্যবেক্ষক নিয়োগ করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল সাংগঠনিক জেলার পর্যবেক্ষক করা হয়েছে অভিনেতা সাংসদ দেবকে।

    মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেত্রী সাংসদ জুন মালিয়াকে। গত লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনের জন্য গণনার কাজে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল তণমূল। শনিবার কাউন্টিং এজেন্টের বৈঠকে গণনা পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়েছে তৃণমূল।