আবাসে দুর্নীতি, বীরভূমে বিডিও অফিসে মারমুখী তৃণমূল

0
385
ছবি সৌজন্যে : নিজস্ব
আবাসে দুর্নীতির অভিযোগে বীরভূমের রামপুরহাটে বিডিও অফিসে মারমুখী তৃণমূল। কেন ছাদহারা মানুষগুলোকে বঞ্চিত করে আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্নে ১ নম্বর বিডিও অফিসের ভিতর ঢুকে পড়েন তৃণমূল কর্মীরা।
সেখানেই বিডিওকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। কার্যত মারমুখী হয়ে ওঠেন তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ বিডিও বলেছেন কিছু করা যাবে না। পঞ্চায়েতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিডিও তাঁদের চড় মারতে উদ্যত হন বলে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।