
এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল-বিজেপি। একযোগে আক্রমণ করেছেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরি। তাঁর কথায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল যেভাবে এনআরসি-র ভয় দেখিয়েছিল, সেভাবেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেও ভয় দেখাচ্ছে।
তিনি আশ্বস্ত করে কাউকে ভয় না পেতে বলেছেন। তাঁর দাবি এসআইআরের জন্য কোনও অসুবিধে হবে না। কয়েক জনের সমস্যা হলে তাও মিটে যাবে। ইশা খান চৌধুরির কথায় তিনি এখন বিহারের কিষাণগঞ্জে ভোটের প্রচারে রয়েছেন।
সেখানকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন কারও নাম বাদ যায়নি। কারও সমস্যা হয়নি। ওখানে ভালোভাবেই এসআইআর হয়েছে।
