বিডিও অফিসে মুখোমুখি তৃণমূল-বিজেপি, তপ্ত বলাগড়

0
335
ছবি সৌজন্যে : নিজস্ব
বিডিও অফিসের সামনে মুখোমুখি তৃণমূল, বিজেপি, মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে পুলিশ। যুযুধান দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা ছড়িয়েছে হুগলির বলাগড় বিডিও অফিসে।
তৃণমূলের বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বলাগড়ে কয়েক হাজার ফর্ম সেভেন জমা করেছে বিজেপি। এই অভিযোগে বুধবার বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল। তার পাল্টা বৃহস্পতিবার বিডিও অফিসের সামনে জমায়েত করে বিজেপি। এর কিছু পরে তৃণমূলের কর্মী সমর্থকরাও সেখানে হাজির হয়। একে অপরকে জয় বাংলা, জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। দুই পক্ষের মধ্যে মারামারির পরিস্থিতি তৈরি হলে মাঝে ঢাল হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। বেশকিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মীদের।
পরে বিজেপির মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।