এনুমারেশন পর্ব শেষেও সিইও-তে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের

0
147
ছবি সৌজন্যে : নিজস্ব

এনুমারেশন প্রক্রিয়ার সময়সীমা তো বাড়েই নি উল্টে নতুন নির্দেশিকা দেওয়া হচ্ছে। এই অভিযোগে শুক্রবার ফের উত্তপ্ত হয়েছে সিইও দফতর। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোতে ধুন্ধুমার পরিস্থিতি হয় বিবাদী বাগে।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিএলও অধিকার মঞ্চের সদস্যদের। বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষদিন ছিল। ১৬ তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। পশ্চিমবঙ্গে না বাড়লেও ৬ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-র সময়সীমা বাড়ানো হয়েছে।

বাংলার জন্য কেন বাড়তি সময় নয়, এই প্রশ্ন তুলে প্রতিবাদে সামিল হয়েছেন বিএলও অধিকারমঞ্চের সদস্যরা। কয়েকদিন ধরেই তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি সিইও দফতরের সামনে অবস্থান চালাচ্ছে।