
আইনি জটে বাতিল হয়ে গেল কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্য-র মনোনয়নপত্র। তাঁর জায়গায় সোমনাথ দত্তকে প্রার্থী করেছে তৃণমূল।
শুক্রবার অভিনব ভট্টাচার্য এবং সোমনাথ দত্তকে পাশে বাসিয়ে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি মহুয়া মৈত্র দাবি করেছেন প্রার্থী বদল হলেও জিতবে তৃণমূলই। অভিনব ভট্টাচার্য রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকা সংক্রান্ত জটিলতায় জনপ্রতিনিধিত্ব আইনে অভিনব-র মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। মঙ্গলবার শান্তিপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনবকে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মঞ্চ থেকে ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীর মুখে। কিন্তু নির্বাচনী বিধি অনুযায়ী কোনও ব্যক্তি সরকারের কোনও কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে তাঁর ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।
কিন্তু অভিনবর ক্ষেত্রে তাই হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন অভিনব ভট্টাচার্য।








