
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল। ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণা।
তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে ওই কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাম্প্রতিককালে তৃণমূলের বেশ কিছু জনসংযোগ কর্মসূচিতে দেখা গিয়েছে আলিফাকে। তাঁর উপরেই ভরসা রেখেছে দল। গত ফেব্রুয়ারি মাসে ৭০ বছর বয়সে প্রয়াত হন নাসিরুদ্দিন আহমেদ।
২০১১ সালে নাসিরুদ্দিন আহমেদ তৃণমূলের বিধায়ক হয়েছিলেন। ২০১৬ সালে পরাজিত হন তিনি। পরে ২০২১ সালে আবার টিকিট পেয়ে কালীগঞ্জ থেকে বিধায়ক হন নাসিরুদ্দিন আহমেদ।








