গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Malda আগ্নেয়াস্ত্র নিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী মতিউর!

    আগ্নেয়াস্ত্র নিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী মতিউর!

    0
    204
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উন্নত মানের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রচারে বেরোনোর অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিউর রহমানের বিরুদ্ধে। এই নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে মালদায়।
    জানা গিয়েছে, উন্নত মানের আগ্নেয়াস্ত্র সহ কয়েকজন বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়ে ভোট চাইতে ঘুরে বেরাচ্ছেন তৃণমূল প্রার্থী। যা নজরে এসেছে নির্বাচন কমিশনের। এভাবে একাধিক আগ্নেয়াস্ত্র সহ নিরাপত্তারক্ষীদের নিয়ে অবাধে ভোট প্রচার চালাচ্ছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিউর রহমান। এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
    এভাবে করা যায় না বলে জানিয়েছেন পুলিশ সুপার অনুপম সিং। ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।