তৃণমূলে প্রার্থী বিক্ষোভ জেলায় জেলায়

0
34
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রার্থী বিক্ষোভে জেরবার তৃণমূল। মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লা চৌধুরির নাম ঘোষণার পরেই উত্তেজনা ছড়িয়েছে।
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রীতিমত সংঘর্ষ বেধে যায়। আহত হয়েছেন ২ পক্ষের কয়েকজনকর্মী। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হঠাতে লাঠি উচিয়ে তেড়ে যায় পুলিশ। জানা গিয়েছে মন্তেশ্বরের ব্লক সভাপতি আহমেদ হোসেনের সঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরির বিবাদ রয়েছে। মঙ্গলবার নাম ঘোষণার পর সিদ্দিকুল্লার অনুগামীরা বাজি ফাটাচ্ছিলেন। তাতে বাধা দেয় আহমেদ হোসেনের অনুগামীরা। এরপরেই দুই পক্ষের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কার্যত একই ছবি সওকত মোল্লার বাড়ির সামনে। এবার সওকত মোল্লাকে ভাঙড় বিধানসভার প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন ক্যানিং ২ নম্বর ব্লকের তৃণমূল কর্মীরা। তাঁরা সওকত মোল্লাকে ক্যানিং পূর্বের প্রার্থী করার জন্য দাবি তোলেন। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে জীবনতলায়।
উত্তর ২৪ পরগনার আমডাঙার তিনবারের বিধায়ক রফিকুর রহমান টিকিট না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা। এবার ওই কেন্দ্রে প্রার্থী করা হযেছে পিরজাদা কাশেম সিদ্দিকিকে।