গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata ২৯১ আসনে প্রার্থী তৃণমূলের, মহিলা ৫২

    ২৯১ আসনে প্রার্থী তৃণমূলের, মহিলা ৫২

    0
    29
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ৫২ জন মহিলা ৪৭ জন মুসলিম প্রতিনিধিত্ব আর ৯৫ জন সংখ্যালঘু অংশের প্রতিনিধিত্ব নিয়ে প্রকাশিত হয়েছে তৃণমল কংগ্রেসের প্রার্থীতালিকা। প্রার্থীতালিকায় প্রাথমিকভাবে কোনও বড় চমক না থাকলেও সাম্প্রতিক বিভিন্ন দুর্নীতিকাণ্ডে অভিযুক্তদের এক বড় অংশকে প্রার্থী না করলেও মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক এবং পরেশ অধিকারীকে মনোনয়ন দিয়েছে তৃণমূল।

    মঙ্গলবারই তৃণমলে যোগ দিয়ে প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল প্রার্থী হয়েছেন তুফানগঞ্জে। রানিবাঁধের প্রার্থী হয়েছেন অধ্যাপিকা তনুশ্রী হাঁসদা। একইভাবে একদিন আগেই বিজেপি ছেড়ে আসা পবিত্র করকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে। আসন বদলে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে ডেবরা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে প্রার্থী করা হচ্ছে বারাসতে। খড়দার বর্তমান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে সরানো হয়েছে বালিগঞ্জে। বেহালা পূর্বতে পার্থ চট্টোপাধ্যায়ের শূন্য আসনে প্রার্থী তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক একসময়ের সাংসদ ও আইনজীবী সুভাশিস চক্রবর্তী।

    পাহাড়ের তিনটি আসন অনীত থাপাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা শুরুতেই জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের ডেবরায় প্রার্থী হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।