
বিজেপির সঙ্গে বোঝাপড়া করেই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন তা কার্যত স্বীকার করেছেন হুমায়ুন কবির। ভিডিও প্রকাশ করে দাবি করেছে তৃণমূল।
ভোটের পর বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার কথা বলে হুমায়ুন কবির বুঝিয়ে দিয়েছেন সংখ্যালঘুরা তাঁর কাছে স্রেফ ক্ষমতা দখলের বোড়ে মাত্র। আসলে জেগে জেগে দিবাস্বপ্ন দেখছেন হুমায়ুন। তৃণমূলের দাবি উড়িয়ে হুমায়ুন কবির বলেছেন তিনি বলেছেন ভোটের ফলে ফার্স্ট লাজেস্ট পার্টি হবে তাঁর দল।
১০০ ওপরে সিট পাবেন। এরপর থাকবে বিজেপি, তৃতীয় হবে তৃণমূল। তিনি ফার্স্ট লাজেস্ট পার্টি হলে তাকেই তো মানতে হবে। তিনি সেটাই বলেছেন। তৃণমূল এটাকে ঘুরিয়ে প্রচার করছে।
