মুখ্যমন্ত্রীর সভার আগে খড়গপুরে তৃণমূলের সংঘাত

0
263
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

মুখ্যমন্ত্রীর সভা ঘিরে খড়গপুরে তৃণমূলের মধ্যেই সংঘাত। ৬ অগাস্ট ঝাড়গ্রামে সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে বৈঠকে বসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই বৈঠকে জেলা যুব তৃণমূলের সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা তৃণমূল নেতা অসিত পাল ক্ষোভ উগরে দেন।

সেই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে তৃণমূল। যদিও খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ দাবি করেছেন দলেরই একাংশ এসব করে দলকে বদনাম করার চেষ্টা করছে।

সবাইকে একসঙ্গে পাওয়া যায় না। তাই ক্ষোভ ছিল তাই জানিয়েছেন। পাল্টা দাবি করেছেন যুব তৃণমূলের সাংগঠনিক জেলার সহ সভাপতি অসিত পাল।