গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যে ভোট হিংসা বিজেপির দুষ্কৃতীদের, নিন্দায় সিপিএম

    রাজ্যে ভোট হিংসা বিজেপির দুষ্কৃতীদের, নিন্দায় সিপিএম

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে যেভাবে বিভিন্ন প্রান্তে বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরা হিংসা-ভাঙচুর চালাচ্ছে তার তীব্র নিন্দা করেছে সিপিএম।
    দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বিবৃতি দিয়ে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতি ও অপশাসনের বিরূদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি সরকার গঠন করতে চলেছে। সরকার এখনও গঠন না হলেও ফলাফল প্রকাশের অব্যবহিত পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বি জে পি মদতপুষ্ট দুষ্কৃতীরা সাধারণ মানুষের উপর জীবন-জীবিকার ওপর হামলা আক্রমণ শুরু করেছে। বিজেপি নেতারা এ ধরনের ঘটনা সম্পর্কে কিছু মৌখিক বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকছেন।
    এ রাজ্যের পার্টি সমর্থক দরদী সহ বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানুষের কাছে মহম্মদ সেলিমের আবেদন – আক্রান্তদের পাশে থাকুন, যে কোন ধরনের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ প্রতিহত করতে ও রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এগিয়ে আসুন।