পুরীতে ১৫ বছরের মেয়েকে পোড়ানোর চেষ্টা! সরব তৃণমূল

0
166
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ওড়িশার পুরীর বাইয়াবাব গ্রামে এক বন্ধুর বাড়িতে যাওয়ার সময় কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তিন দুষ্কৃতী।
বর্তমানে ভুবনেশ্বর এইমসে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই নাবালিকা। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাস্তায় কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী। কিশোরীর আতনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রাথমিকভাবে আগুন নিভিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনার ঠিক এক সপ্তাহ আগেই ১২ জলাই বালেশ্বরের ফকির মোহন কলেজ ক্যাম্পাসে নিজেকে আগুনে পুড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন ২০ বছরের এক ছাত্রী। অভিযোগ, কলেজের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েও কোনও ব্যবস্থা না নেওয়ায় হতাশা থেকেই ওই চূড়ান্ত সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। ১৪ জুলাই ভুবনেশ্বর এইমসে মৃত্যু হয় তাঁর। এদিকে শনিবারের ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কীভাবে রাস্তার মধ্যে একজন নাবালিকাকে এভাবে গায়ে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা সেই নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন ওড়িশার উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী প্রভাতি পারিদা।
এক্স পোস্টে তিনি লিখেছেন, পুরী জেলার বালঙ্গা অঞ্চলে ওই কিশোরীকে আগুন লাগানোর ঘটনায় তিনি স্তম্ভিত। ওড়িশার ওই ঘটনায় বিজেপি সরকারকে তুলোধনা করেছে এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।