
নারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে বাজ্যে প্রচারের মুখ করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ করেছে তৃণমূল। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে তৃণমূলের দাবি নরেন্দ্র মোদী দমদমের জনসভায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা ঘোষণা করেছেন।
সম্ভবত শুভেন্দু অধিকারীই হবেন সেই প্রচার অভিযানের মুখ। দাবি করেছে তৃণমূল। বিধায়ক হওয়ার আগে চাকরি বিক্রির এজেন্টের কাজ করতেন জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি ইডি-র। বড়ঞার বিধায়ক হওয়ার পর চাকরি বিক্রির নেটওয়ার্ক তৈরি করেছিলেন। ১০-১২ জনকে নিয়ে নেটওয়ার্ক তৈরি করেছিলেন জীবনকৃষ্ণ। দাবি ইডির।
জীবনকৃষ্ণ ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে ধাপে ধাপে জমা পড়েছিল ৫০ লাখ টাকা। অর্থের উৎস নিয়ে সদুত্তর দিতে পারেননি তৃণমূল বিধায়ক। এমনটাই দাবি ইডির।
