হাসপাতালের নিরাপত্তায় তৃণমূল, তাই ধর্ষণ-শ্লীলতাহানি বাড়ছেঃ শুভেন্দু

0
133
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
হাসপাতালগুলোয় তৃণমূলের লোকদের সিকিউরিটির নামে ঢোকানো হয়েছে দেখে ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা বাড়ছে। বারাকপুরে ছটপুজোর আগে ভক্তদের সঙ্গে মিলিত হয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি তৃণমূলের এই লোকজন সবাই ধর্ষণ, জেহাদি মেন্টালিটির। এরা মহিলাদের ভোগ্যপণ্য হিসেবে মনে করেন। রাজ্যের বিরোধী দলনেতা আক্রমণ করে বলেছেন এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইরা লোক ঢুকিয়েছে, আরজি করে অতীন ঘোষের লোকরা রয়েছে।
তাই আরজি কর পাঁশকুড়া থেকে এসএসকেএম, কোথাও মহিলারা সুরক্ষিত নন। তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেই এরাজ্যে মহিলারা সেফ নন।