সংসদে  মোদীর ভাষণ পোস্ট করে তৃণমূলকে তোপ শুভেন্দুর

0
118
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতেও যাচ্ছেন কেউ কেউ। নাম না করে বৃহস্পতিবার সংসদে তৃণমূলকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর সেই বক্তব্য সমর্থন করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি প্রধানমন্ত্রী সংসদে আদালতে অশ্বডিম্ব নাটকের সঠিক বিশ্লেষণ করেছেন। তৃণমূলের সরকার রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার বিষয়টির তোয়াক্কা করে না তৃণমল। সর্বোচ্চ আদালতের ওপর চাপ সৃষ্টি করার রাজনীতি করতেও পিছপা হয় না।
এটা নজিরবিহীন। প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও পোস্ট করেন বিরোধী দলনেতা।