
এবার তৃণমূল পিষে যাবে। প্রচারে বেরিয়ে তৃণমূলের বাধা পেয়ে হুঁশিয়ারি দিয়েছেন অধীর চৌধুরি। তিনি বলেছেন তৃণমূল চাইলে রক্তারক্তি হবে।
জানা গিয়েছে শনিবার সকালে বহরমপুরের ১৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি প্রচারে গিয়েছিলেন। তার আগের থেকেই সেখানে কাউন্সিলর বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা জড়ো হয়ে কর্মসূচি পালন করছিলেন। অধীর চৌধুরি সেখানে পৌঁছতেই গোব্যাক স্লোগান, কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্লোগান, পাল্টা স্লোগানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এরপরেই তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কোনওক্রমে অধীর চৌধুরিকে বের করে নিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
যদিও তৃণমূলের দাবি আগের থেকেই তৃণমূল কর্মসূচি চালাচ্ছিল। অধীর চৌধুরির নেতৃত্বে কংগ্রেস কর্মীরা বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
