গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Murshidabad দম্পতিকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর 

    দম্পতিকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর 

    0
    379
    দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরে কাশিমবাজারের পালপাড়া এলাকায়। জানা গিয়েছে- পালাপাড়া এলাকার বাসিন্দা রাহুল রায় চৌধুরী নামে এক ব্যক্তি সোম মণ্ডলের থেকে টাকা ধার নিয়েছিল বছর খানেক আগে।
    সোমবার রাতে সেই টাকা চাইতে গিয়ে বিবাদে জড়িয়ে পরেন রাহুল ও সোম। অভিযোগ রাহুল চৌধুরীকে বেধড়ক মারধর করে সোম মণ্ডল। সেই খবর জানতে পেরে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বাবন রায় পৌঁছে অনুগামীরা রাস্তায় বেধড়ক ভাবে মারধর করতে থাকে সোম মণ্ডলকে নামে ওই ব্যক্তিকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ওই ব্যক্তির স্ত্রী ও তার এক সন্তান। ঘটনাস্থলে তাদেরকেও বেধড়ক ভাবে মারধোর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই সোম মণ্ডলকে আটক করেছে পুলিশ। ঘটনায় দু’পক্ষের তরফ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে বহরমপুর থানায়।
    অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। এদিকে এই ঘটনায় মূল অভিযুক্ত বাবন রায় নামে ওই তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন তার বিরুদ্ধে আনা সম্পুর্ন অভিযোগ ভিত্তিহীন।
    ছবি  সৌজন্যে : নিজস্ব