অভিষেকের সই জাল করে তোলাবাজি, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

0
482
ছবি সৌজন্যে : নিজস্ব

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল করে টাকা তোলার অভিযোগে ঘাটালের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল করে এআইটিসি-র প্যাড ব্যবহার করে নিজেকে চেয়ারম্যান দাবি করে সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষের বিরুদ্ধে।

বিভাস ঘোষ দাবি করেন তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান এবং তৃণমূল কাউন্সিলর শ্যামলেন্দু মণ্ডলকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। সেই চিঠিতে দাবি করা হয় ২৫ জুলাই এই নির্দেশ জারি করা হয়েছে দলের তরফে। এর কয়েকদিন পর চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরেই ঘাটাল থানার পুলিশ বিভাস ঘোষকে থানায় ডেকে জেরা করা হয় পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

এর বিরুদ্ধে বিভিন্ন জনের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে। বিজেপি বিধায়ক শীতল কপাট বলেছেন তৃণমূল নেতারা অলি-গলিতে ব্যবসা খুলে বসেছেন চাকরির বিনিময়ে টাকা তোলার জন্য।