ড্রাগসের বিরুদ্ধে মহিলাদের ক্ষোভে তৃণমূল কাউন্সিলর

0
382
ছবি সৌজন্যে : নিজস্ব

ড্রাগসের বিরুদ্ধে প্রতিবাদের জেরে মহিলাদের ক্ষোভের মুখে পড়েছেন জলপাইগুড়ি পুরসভা ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া পাল।

জানা গিয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে উঠে এসেছিলো এলাকায় ড্রাগসের কালো ব্যবসার কথা, রাতেই থানায় ছুটে ছিলেন খোদ তৃণমুল চেয়ারপার্সন। সোমবার সকালেও জনতার হাতে আটক হন তিন ড্রাগ কারবারি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ড্রাগস সহ ওই যুবককে টোটোর সঙ্গে বেঁধে রাখা হয়। এরপরই ড্রাগের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখায় জলপাইগুড়ি পুরসভা ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা।

এলাকার বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল।