প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পার, দাবি অভিষেকের

0
630
ছবি সৌজন্যে :ফেসবুক

অমিত শাহ যখন প্রথম দফায় ১১০ আসনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেঞ্চুরি হাকানোর দাবি করেছেন। হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে দাবি করেছেন প্রথম দফাতেই সেঞ্চুরি পার করে দিয়েছে তৃণমূল।

তাঁর দাবি বিজেপি শিবিরে ইতিমধ্যেই আতঙ্ক বিরাজ করছে। তিনি জ্যোতিষী নন, তবে যখনই রাজনৈতিক ফলাফল নিয়ে ভবিষ্যদ্বণী করেছেন তা মিলেছে। নিজেই দাবি করেছেন ২০২১, ২০২৪ যা বলেছেন তা হয়েছে। এবারও মিলবে। তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি পার করবেই।

এরপরেই অমিত শাহকে চ্যালেঞ্জ করে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন বাংলায় এসে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হুমকি দিচ্ছেন। সৎ সাহস থাকলে ৪ তারিখের পর বাংলায় থাকুন।