
২ দিনে ৫ টি বিলে রাজ্যপাল সম্মতি দিতেই অপরাজিতা বিলে সইয়ের দাবি তুলেছে তৃণমূল। গত বছর অগাস্টে আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি।
এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আইন পাস করা হবে। এরপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিধানসভা অধিবেশনে অপরাজিতা বিল ২০২৪ পাস হয়। তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। কিন্তু ৮ মাস পরেও সেই বিলে অনুমোদন দেন নি রাজ্যপাল। সেই প্রসঙ্গে তামিলনাড়ুর উদাহরণ টেনে রাজ্যপালকে বিল পাসের জন্য দাবি তুলেছে তৃণমূল। ১০ বিল আটকে রাখায় তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে প্রশ্নের মুখে পড়েন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি।
অনন্তকার বিল আটকে রাখতে পারবেন না বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত। এমনকি রাষ্ট্রপতিকেও একই কথা জানানো হয়।








