গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata ভোটার কার্ডেও ইউনিক আইডি-র দাবি তৃণমূলের, পাল্টাও

    ভোটার কার্ডেও ইউনিক আইডি-র দাবি তৃণমূলের, পাল্টাও

    0
    150
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আধার-পাসপোর্টের মত ভোটার কার্ডেও ইউনিক আইডির দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। ভূতুড়ে ভোটার নিয়ে বৈঠকের পর রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে ডেপুটেশন দিয়েছেন।

    মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা বলেছেন রাজ্যের ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে বিজেপি। একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে ভোটার কার্ড থাকা চলবে না আধার কার্ড, পাসপোর্টে যেমন ইউনিক আইডি থাকে। তেমনই ভোটার কার্ডেও ইউনিক আইডি চালু করতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের আধিকারিকরাই ভোটার লিস্ট তৈরি করেন।

    তা হলে ভোটার লিস্টে ভূতটা ঢুকল কি করে প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ উত্তরপ্রদেশে এই কাজটা বিজেপি করেছে, এখানে তৃণমূল করছে।