গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs কাকদ্বীপে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ধুন্ধুমার  

    কাকদ্বীপে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ধুন্ধুমার  

    0
    240
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুরে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। পঞ্চায়েত অফিসে ত্রাণ বিলি নিয়ে বৈঠক চলাকালীন সেখানে চড়াও হয় বহিরাগত দুষ্কৃতীরা।
    তৃণমূল কর্মীদের একাংশকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত ৬জনের মধ্যে রয়েছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্যার ছেলেও। গুরুতর আহত ৩জন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ১৭ আসনের এই পঞ্চায়েত বিরোধী শূন্য। হামলার ঘটনায় তৃণমূলের দুই গোষ্ঠীর নাম জড়িয়েছে। জেলা পরিষদের সদস্যা রিনা দাসের সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের একাংশকে মারধরে অভিযুক্ত সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদেরই সভাপতি দেবাশিস দাসের অনুগামীরা। থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত অফিসের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আক্রমণকারীরা দুষ্কৃতী বলে দাবি করেছেন রিনা দাস।
    যদিও দলীয় কোন্দলের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কর্মীদের একাংশ। জেলা পরিষদ সদস্যার সঙ্গে তৃণমূলের ছাত্র নেতার ভাগ বাটোয়ারার লড়াই বলে কটাক্ষ করেছে বিজেপি।